চট্টগ্রামের জন্য আরেক ধাপে আরও ৫৮ হাজার ৫ শত ডোজ ফাইজার ( কোভিড-১৯) টিকা এসেছে।
বুধবার (৩ অক্টোবর) রাত প্রায় ৯টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, প্রতিবারের ন্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল,সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালে এসব টিকা বিতরণ করা হবে।
জানা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যাক্রম বৃহস্পতিবার শুরুর পরিকল্পনা নেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীদের তালিকা না পাওয়ায় কার্যক্রম ভেস্তে যায়। তারমধ্যে সঠিক সময়ে টিকা আসা নিয়েও ছিল ধূম্রজাল। এ দুই চ্যালেঞ্জের কারণেই তা শুরু করা যায় নি। তবে এ সপ্তাহে না হলেও টিকা চলে আসায় আগামী সপ্তাতেই শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহারিয়ার কবীর। এর আগেও দুই ধাপে আমেরিকার তৈরি ফাইজারের ৩৫ হাজার ১০০ ডোজ টিকা পায় চট্টগ্রাম। যা নগরীর তিন কেন্দ্রে সাধারণ মানুষকে প্রয়োগ করা হচ্ছে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ । ১১:২৯ সকাল