২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৪ নভেম্বর ২০২১ www.24ghonta.news২০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

তারেক রহমানের দেশে আসার সৎ সাহস নেই : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ । ৪:২৫ বিকাল

‘তারেক রহমান দেশে আসবে কোন বছর’ বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বছর না ঐ বছর, দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক রহমান দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে জনতার ঢল নামবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

তিনি বলেন, “দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক রহমান আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপি’র মরা গাঙে ডেউ আসে কি-না।”

কথামালার চাতুরী দিয়ে বিএনপি জনগণের মন জয় করতে পারবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।’

ওবায়দুল কাদের বৃহষ্পতিবার সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল- সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন