২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

আগুনে পুড়েছে সাতকানিয়ার ৯ দোকান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ । ১:৫৫ দুপুর

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরি সেন্টার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৯টি দোকান। বুধবার ভোর সোয়া ৫টার সময় সৃষ্ট এ অগ্নিকাণ্ডে প্রায় ২৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্তদের।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে চরতীর দুরদুরি সেন্টার এলাকায় আগুন জ্বলতে দেখে ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম। তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন।

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মো. ইউনুচ, আবদুল করিম, মো. শওকত আলী, আকতার হোসেন, আমির হোসেন, মো. সেলিম, সিরাজুল ইসলাম, ছাবের আহমদ ও সৈয়দ নুরের মালিকানাধীন মুদি দোকান,কুলিং কর্ণার ও চায়ের দোকানসহ মোট ৯টি দোকানে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন