২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ নভেম্বর ২০২১ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ । ১১:৫৮ সকাল

রাজধানীর সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে কেউ আহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ গণমাধ্যমকে আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।

ফরহাদ আরও জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে গতকাল দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

এদিকে, কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন