২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৫ নভেম্বর ২০২১ www.24ghonta.news২১ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ । ৬:১৯ সন্ধ্যা

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার জাতীয় পার্টির (জাপা) প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রওশন এরশাদের শারিরীক অবস্থা ভালো নয়, তাই চিকিৎসকদের পরামর্শে এয়ার আ্যম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।’

এর আগে গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাঁকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন