২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সাতকানিয়ায় কৃষকের পাতা বিদ্যুৎফাঁদে হাতির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১ । ১:১৪ দুপুর

চট্টগ্রামের সাতকানিয়ায় লোকালয়ে আমন ধান খেতে এসে কৃষকের দেওয়া বিদ্যুৎফাঁদে প্রাণ হারিয়েছে একটি বন্যহাতি। আজ শনিবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা জানান, আনুমানিক ৫০ বছর বয়সের বিশালাকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করে।

সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম বলেন, ‘আমি মৃত হাতিটি দেখতে গিয়েছিলাম। আপাতত বিদ্যুৎস্পৃষ্টে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’

বন বিভাগের সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, ‘হাতির আক্রমণ থেকে বাঁচাতে কৃষকেরা ধানক্ষেতের চারিদিকে বিদ্যুতায়ন করে রাখেন। আর, খাবারের খোঁজে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন