২৪ ঘন্টা নিউজ
শনিবার ৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

গুলশানে ক্লাবে র‍্যাবের অভিযান, মদ-বিয়ার উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১ । ১:১৭ দুপুর

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ক্যাপিটাল রিক্রিয়েশন নামের একটি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন এই অভিযানের নেতৃত্ব দেন।

র‍্যাবের এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই ক্লাবটি অনুমোদনের বাইরে বিদেশি মদ সংরক্ষণ ও সরবরাহ করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালানো হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন