সীতাকুণ্ডে চোরের চুরিকাঘাতে সুলতান আহমেদ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার ভাইপো ইকবাল হোসেন। রবিবার ফজর নামাজের সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুলতান আহমেদ একই এলাকার মৃত মকবুল আহমেদের পুত্র। জানা যায়, সুলতান আহমেদ ভোরে ফজরের নামাজ পড়ার জন্যে ঘর থেকে বের হওয়ার সময় দরজার পাশে এক চোরকে দাঁড়িয়ে থাকতে দেখেতে পায়। এ সময় তিনি চোর চোর বলে চোরের পিচু নিয়ে সামনের দিকে একটু অগ্রসর হওয়ার পর ভাইপো ইকবালসহ চোরকে জাফটে ধরে ফেলে। চোর আত্মরক্ষার্থে হাতে থাকা চুরি দিয়ে চাচা সুলতান আহমেদের গলায় আঘাত করে এবং ভাইতিজা ইকবালকেও হাতে চুরিকাঘাত করে।
তাৎক্ষনিক স্থানীয়রা এসে চাচাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন এবং আহত ইকবাল চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ একে এম তৌহিদুল করিম।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন,“ফজর নামাজের সময় এক লোককে চাচা ভাইতিজা মিলে চোর চোর করে ধরে পেলে। এসময় চোরের হাতের চুরি দিয়ে চাচার গলায় এবং ভাতিজার হাতে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে সুলতান আহমদকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১ । ৪:১৭ বিকাল