২৪ ঘন্টা নিউজ
রবিবার ৭ নভেম্বর ২০২১ www.24ghonta.news২৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১ । ৭:৪১ রাত

“শেখ হাসিনার অবদান,কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই শ্লোগানে সারা দেশের ন্যায় সীতাকুণ্ডে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সারা দেশে প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে। প্রতিটি ক্লিনিকে ৫ থেকে ১২ নভেম্বরের মধ্যে গড়ে ৫০০ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এসব কমিউনিটি ক্লিনিকে সিনোফার্মের টিকা দেওয়া হবে।

রবিবার সকালে উপজেলার দক্ষিণ ইয়াকুব নগর ওয়াহিদি কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিল ও প্যানেল মেয়র বদিউল আলম জসিম, ক্লিনিকের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী, সংরক্ষিত মহিলা কাউন্সিল আনোয়ারা বেগম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন