২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ নভেম্বর ২০২১ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৩ রবিউস সানি ১৪৪৩ হিজরি

করোনায় শনাক্ত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ । ১১:৪২ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ১৫ শতাংশ।

৮ নভেম্বর. সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১ জন নগরের বাসিন্দা। অন্যজন সাতকানিয়ার।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জন করে মোট ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৯৫ জন। বাকি ২৮ হাজার ২৭৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন