২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৯ নভেম্বর ২০২১ www.24ghonta.news২৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৪ রবিউস সানি ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু কমে ৩, শনাক্ত ২০৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ । ৮:৫২ রাত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৪ জনে। এর আগের দিন মৃত্যু ছিল ৬ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে। আগের দিন শনাক্ত হয়েছিল ২১৫ জন।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩০ টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন