২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১১ নভেম্বর ২০২১ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৬ রবিউস সানি ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে অগ্নিদগ্ধ ৬, এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ । ১১:০৫ সকাল

চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মহিলাসহ ৬ ব্যক্তি আহত হয়েছে এবং ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় রুহান (৬) নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

বুধবার (১০ নভেম্বর) ভোররাতে পৌরসভার ১ নং ওয়ার্ডে রঙ্গীপাড়া এলাকার ফজল হক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোররাতে ঐ এলাকায় আবু তাহেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়লে ৮ পরিবারের বসতঘর ও ঘরের থাকা যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুইটি ইউনিটের আড়াই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে অগ্নিদগ্ধরা হলেন, আনোয়ার খাতুন (৪৫, বৃষ্টি (৬), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), ছনোয়ারা বেগম (৬৫)। দগ্ধরা চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে বুধবার সকালে ইউএনও শাহিদুল আলম ও পৌর সভার সহায়ক কমিটির সদস্য আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন