সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে নিজের ভোট প্রয়োগ করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মুক্তিযুদ্ধা মোঃ শামসুল আলম চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে মোহাম্মদ আলী বলেন, আমার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কার্ভাডভ্যান তাকে ধাক্কা দেয়৷ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ । ৪:২২ বিকাল