ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডে বিজয়ী হয়েছেন তিন নৌকার মাঝি। তবে ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নে দুটি কেন্দ্র ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে স্থগিত করা হয়েছে ফলাফল। উপজেলার ৯টি ইউনিয়নের একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বদ্ধীতায় ৫জন চেয়ারম্যান নিবার্চিন হয়েছিলেন আগেই। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে সব বিদ্রোহী প্রার্থীরা আ.লীগের দলীয় নৌকার মার্কার প্রার্থীর কাছে হেরে যান। উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় নৌকার একক প্রার্থী আলহাজ্ব রেহান উদ্দিন রেহান পেয়েছেন ১২৫৬৫ ভোট। উনার নিকটতম প্রতিদ্বদ্ধী পেয়েছেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু জাফর পেয়েছেন ২১৫৩ ভোট। ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে নৌকার প্রার্থী শাদাকাত উল্ল্যাহ মিয়াজি পেয়েছেন ৯৭৫৪ ভোট,উনার নিকটতম প্রতিদ্বদ্ধী জাতীয় পাটির মনোনিত প্রার্থী মোঃ বেলাল পেয়েছেন ৬৯০৮ ভোট। ১০ নং সলিমপুর আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী মোঃ সালাউদ্দিন আজিজ পেয়েছেন ১৮২৪১ ভোট,উনার নিকটতম প্রতিদ্বদ্ধী পেয়েছেন সাবেক মেম্বার ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম গফুর পেয়েছেন ৩১৭১ ভোট। এছাড়া দুটি কেন্দ্র স্থগিতকৃত বাঁশবাড়ীয়ার ৭টি ওয়ার্ডে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর পেয়েছেন ৬০২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্ধী বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ২৯৯৭ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, “উপজেলার ৯টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে ৫টি ইউনিয়নে আগে বিনা প্রতিদ্বদ্ধীতায় চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। ৪টি ইউনিয়নে চেয়ারম্যানদের ভোট অনুষ্ঠিত হয়েছে। বারৈয়াঢালা,বাড়বকুণ্ড ও সলিমপুর নৌকা প্রতিকের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। বাঁশবাড়ীয়া ইউনিয়নে দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় কেন্দ্র দুটিতে পুনরায় ভোট গ্রহণ করা হবে।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ । ১২:১৪ দুপুর