২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৩ নভেম্বর ২০২১ www.24ghonta.news২৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৮ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ । ১:৩৩ রাত

চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ড বাসিন্দাদের প্রাণের সংগঠন ” সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম” প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে এবার ছোট্ট পরিসরে কেক কেটে উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একেখান এলাকায় আর,এস এল ফেয়ার হাউজে অনুষ্ঠিত অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সভাপতি অধ্যাপক মো.আবুল মনছুর ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমিতির চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ আজম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, আহবায়ক ও সাবেক সভাপতি লায়ন এম.ই. আজিজ চৌধুরী লিটন, প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক ও সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো.গিয়াস উদ্দিন

।উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন মো.বেলাল হোসেন, সহ-সভাপতি হাজী ইউসুফ শাহ্ ,লায়ন কাজী আলী আকবর জাসেদ,যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ,সাংগঠনিক সম্পাদক লায়ন মুহাম্মদ আবুল হাসনাত,দপ্তর সম্পাদক লায়ন মোস্তফা কামাল ভূইয়া জুয়েল, শিক্ষা ও মানব সম্পদ মো.জিয়াউল ইসলাম শিবলু, সাংস্কৃতিক সম্পাদক এস.এম তবরেজ,আইন বিষয়ক সম্পাদক এড.সরওয়ার হোসেন লাভলু,
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়র লায়ন কামরুদৌজা, সমাজ কল্যান সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক লায়ন মো.কমাল উদ্দিন ভূইয়া,যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল করিম তুষান,স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নুরুল ইসলাম শাহাবউদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী মাসুদা খানম, সদস্য মো.জামসেদ রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে সংগঠনের সহ-সভাপতি হাজী ইউসুফ শাহ্ এর সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন