২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৪ নভেম্বর ২০২১ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৯ রবিউস সানি ১৪৪৩ হিজরি

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ । ৩:২৭ বিকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। আজ রোববার সকাল ৯টার দিকে প্রথম শিফটের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়। পরপর পাঁচটি শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষ হবে বিকেল ৪টায়। ভোর থেকেই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেন।

এদিকে, সমাজবিজ্ঞান অনুষদের ৩২৬টি আসনের বিপরীতে এই পরীক্ষায় আবেদন করেন ৩৭ হাজার ৮৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বি’ ইউনিটের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর থাকছে ২০ নম্বর। ৪৫ মিনিটে পরীক্ষার্থীদের ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ ধরে ৬০ নম্বরকে আবার ৮০ নম্বরে রূপান্তর করা হবে।

ভর্তি পরীক্ষা প্রসঙ্গে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে প্রথম দুই শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই শিফটে উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ।’

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থেকে তদারকি করছেন। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রয়েছেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও আনসার সদস্য। এ ছাড়া সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর মঙ্গলবার ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে জাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। ২২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এ বছর মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে তিন লাখ আট হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১৬৩ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন