২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ নভেম্বর ২০২১ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৩ হিজরি

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ । ১২:১৮ দুপুর

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেইসঙ্গে আগামী ১৪ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি ঢাকার বিশেষ জজ ১০ নং আদালতে বদলি করা হয়েছে। সে আদালতে এ মামলার পরবর্তী সব বিচারিক কাজ সম্পাদন হবে।

এর আগে গত ৪ অক্টোবর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে পরীমণি ছাড়া আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন পরীমণির সহকারী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।

এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাজধানী বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহকারী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

তিন দফা রিমান্ড শেষে গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ পরীমণির জামিন মঞ্জুর করেন। এর পরদিন তিনি জামিনে মুক্তি পান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন