২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ নভেম্বর ২০২১ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৩ হিজরি

বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ । ১২:৩৬ দুপুর

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া অভিযুক্ত রিপনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে।

মামলার বিররণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বিকেলে কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে বোন ফাতেমা বেগম কাপড় পরিস্কার করার সময় ভাই রিপন পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর পানিতে চুবিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে ভূক্তভোগী ফাতেমাকে রক্তাক্ত জখম করে।

একপর্যায়ে ফাতেমা মারা গেলে ভাই রিপন তার মরদেহ পানির নিচে কাঁদায় পুঁতে রাখে। এ ঘটনাটি দেখে পরিবারকে জানায় রিপনের ছেলে রাশেদ।

এরপর পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে।

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ মামলার একমাত্র আসামি রিপনকে ফাঁসির আদেশ দেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন