২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৫ নভেম্বর ২০২১ www.24ghonta.news১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১০ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন ফেনীর সাজেদা আক্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ । ৩:৩০ বিকাল

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্সেই কন্যা সন্তান প্রসব করলেন সাজেদা আক্তার (২৭) নামে এক মা। রবিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্সে বাচ্চাটি প্রসব হয়। সাজেদা আক্তার ফেনীর আরসাদিয়া এলাকার মোঃ ইব্রাহিমের স্ত্রী। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুরউদ্দিন জানান, সকালে সংকটাপন্ন অবস্থায় ফেনীর একটি হাসপাতাল থেকে সাজেদা আক্তার নামে গর্ভবতী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মায়ের অবস্থা খারাপ হতে থাকায় প্রসূতি মাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এসময় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে গাড়িতে ঝুঁকিপূর্ণ

ডেলিভারি রোগীর প্রসব সম্পাদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডা: উম্মে হানি, এস,এ সি এম ও শীপন, মিডওয়াইফ রাফিন, এস,এস, এন নার্সিং সুপারভাইজার হোসনে আরা বেগম,আয়া নুর জাহান। অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও মাকে নিয়ে যাওয়া হয় চমেক হাসপাতালে।শিশুটি সুস্থ্য হলেও মায়ের অবস্থা খারাপ বলে জানান ডা. নুরউদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন