২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

বিলের ভয়ে ২০ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ । ১১:২৩ সকাল

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র রেস্টুরেন্টে নাস্তা করে বিল দেওয়ার ভয়ে ২০ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকার এক যুবক।

সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ কবির (২৪) আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আবার বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ষষ্ঠ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷

বিসয়টি নিশ্চিত চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বলেন, রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন