২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

কাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ । ৬:০৩ সন্ধ্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য আগামীকাল বিকেলে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, তাঁর সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল ৪টায় এ সাংবাদিক সম্মেলন শুরু হবে।

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন