২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৭ নভেম্বর ২০২১ www.24ghonta.news৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১২ রবিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ । ১১:০৯ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ জন। এসময় জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ২৯ শতাংশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) জেলায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন করোনায় কারো মৃত্যু হয় নি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তদের সবাই নগরীর বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৩১ জন। বাকি ২৮ হাজার ২৯২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন