২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ www.24ghonta.news৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৩ রবিউস সানি ১৪৪৩ হিজরি

করোনায় এক মৃত্যু নতুন শনাক্ত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ । ১১:২৯ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।

১৮ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৬ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৩৭ জন। বাকি ২৮ হাজার ২৯৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন