২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ । ১১:৩২ সকাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন চেয়ে করা হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪০১ পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করা হয়। এ মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার আপিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

এর আগে মামলাটিতে গত ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন। এর ধারাবাহিকতায় জামিন চেয়ে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলেন তার আইনজীবীরা।

গত ৩০ এপ্রিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

এরপর ২০ জুন বিচারিক আদালত থেকে মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়।

এ মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন