২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত, ইঞ্জিনে আগুন (ভিডিও)

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ । ২:৩১ দুপুর

২৪ ঘন্টা জাতীয় ডেস্ক : ব্রাহ্মনবাড়ীয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস ট্রেন। 

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ট্রেনের লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টার আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় পতিত হয়ে কাত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ট্রেনটির ইঞ্জিন ও এসি বগিতে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের কাছে রংপুর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এসিসহ দুইটি বগিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন