২৪ ঘন্টা নিউজ
শনিবার ২০ নভেম্বর ২০২১ www.24ghonta.news৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৫ রবিউস সানি ১৪৪৩ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মোপযোগী শিক্ষা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১ । ১:০০ দুপুর

দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মোপযোগী শিক্ষা প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা হচ্ছে।

রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিতে এসে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিরি রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগের কথা জানান। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন