২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ নভেম্বর ২০২১ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৭ রবিউস সানি ১৪৪৩ হিজরি

করোনা শনাক্ত-মৃত্যু শূন্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১ । ১০:৫৮ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি৷ একই সময়ে ৭৯২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্তও হয়নি।

২২ নভেম্বর, সোমবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে শনাক্ত-মৃত্যু দুটিই শূন্য। জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৫০ জন এবং মোট এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ছয়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে চার, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১টিসহ মোট ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন