২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪৩ হিজরি

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ । ১২:৩৩ দুপুর

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যানের সাক্ষাত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর ঘটনা দুঃখজনক। যারা মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা ও ভীতি সৃষ্টি করে তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে মানুষের মতামত ও বাক স্বাধীনতার বিকল্প নেই।

অদ্য ২২ নভেম্বর ২০২১ বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাতে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এসব কথা বলেন

। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ কোন প্রকার হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ৮ বছর পূর্বে আমি দূতাবাসে কর্মরত ছিলাম। অভিজ্ঞতার আলোকে বলতে পারি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্বৃদ্ধি করছেন তা অবশ্যই প্রশংসনীয়। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি হেড অব মিশন জেরেমি ওপ্রিটেসকো, রাজনৈতিক প্রথম সচিব এডুয়ার্ড ইভান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন