২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪৩ হিজরি

শাহ আমানতে ৪ কেজি স্বর্ণের বারসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ । ১২:৫৮ দুপুর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক ওই যাত্রীর নাম মো. সোহেল। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একজন জানান, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দেশে আসেন ওই যাত্রী। কনভেয়র বেল্টের সামনে লাগেজের জন্য অপেক্ষা করছিলেন সোহেল নামের ওই যাত্রী। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে এনএসআই কর্মকর্তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পরে তার লাগেজ তল্লাশি করে ৩০ পিস স্বর্ণের বার, ৬টি বড় সাইজের স্বর্ণের পাত এবং ৩ টুকরা স্বর্ণ জব্দ হয়। এছাড়া ৪টি আইফোন এবং কিছু স্বর্ণালংকারও পাওয়া যায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন