২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪৩ হিজরি

ভ্রাম্যমান আদালতের অভিযানে রাউজানে দুই বেকারীকে এক লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ । ৫:৪৫ সন্ধ্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে দুই বেকারী মালিককে ১লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের বটতল ও মুন্সিরঘাটায় পৃথক এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযান চলাকালে ইজি ফুড বেকারীর স্বত্ত্বাধিকারী ফটিকছড়ি উপজেলার বাসিন্দা গোলাপ উদ্দিনকে ৫০ হাজার এবং হাই ফুড বেকারীর স্বত্ত্বাধিকারী নোয়াখালীর বাসিন্দা মো. কামালকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ করে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন