২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ নভেম্বর ২০২১ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের গণ মানুষের নেতা, সাবেক এমপি আবুল কাসেম মাস্টারের ৬ষ্ট মৃত্যু বাষিকী আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ । ১২:০৩ রাত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক এমপি ও সাবেক প্যানেল স্পিকার মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৪ নভেম্বর)। মরহুমের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাস্টার আবুল কাসেম ফাউন্ডেশনের উদ্যেগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে মরহুমের কবরে পুস্পমাল্য অর্পন, জিয়ারত,সকাল ৮টায় খতমে কুরআন ও দোয়া মাহফিল।

সকাল ৯টায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক সংগঠনের উদ্যোগে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টার সীতাকুণ্ডের গণমানুষের নেতা হিসেবে খ্যাত এবং সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দু’বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী নেতা হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন