২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৪ নভেম্বর ২০২১ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৯ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাই সাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ । ১২:৩১ দুপুর

সীতাকুণ্ডের সোনাইছড়িতে সড়ক দূর্ঘটনায় আবুল কাসেম(৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ পন্হিশাহ মাজার এলাকায় মহসড়কে এঘটনা ঘটে।

নিহত আবুল কাসেম এর বাড়ি নোয়াখালীর হাতিয়া হলেও তিনি দীর্ঘদিন যাবত বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় থাকেন। তিনি ট্রেইলারিং দোকান করতেন।

স্থানীয় সংবাদকর্মী মীর মামুন বলেন, আবুল কাসেম সন্ধ্যায় বাই সাইকেল যোগে ঔষধ কিনে ফেরার পথে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিতু দেওয়ান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন