২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২০ রবিউস সানি ১৪৪৩ হিজরি

ড্রেনে পড়ে মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ । ১:০৩ দুপুর

নগরীর আগ্রাবাদে ড্রেনে পড়ে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ ২৫ নভেম্বর, বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি) পক্ষে ব্যারিস্টার অনিক আর হক এ রিট দায়ের করেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি আজ উপস্থাপন করা হয়েছে।

এর আগে, ১৯ অক্টোবর স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বরাবরে এ বিষয় একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিলো।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সবজি ব্যবসায়ী সালেহ আহমদ। ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ১৯ বছর বয়সী সেহেরীন মাহবুব সাদিয়া। আবর্জনায় ভরা সেই খালের মুখ থেকে সাদিয়া পানির টানে চলে যান শেখ মুজিবের সড়কের নিচে। সেই সড়কের নিচে বক্স কালভার্টের স্ল্যাব ভাঙার পর সাদিয়ার লাশ উদ্ধার হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন