২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামে হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ । ১:০১ দুপুর

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট কারখানাকে মোট সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় বৃহস্পতিবার এ দুই সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করে অধিদফতর।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা তথ্যটি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ছাড়পত্রের শর্ত হিসেবে তিন মাস অন্তর কারখানা থেকে নির্গমন হওয়া বায়ুর বিষয়ে প্রতিবেদন দিতে হয়। কারখানা দুটি যে প্রতিবেদন দিয়েছে তাতে নির্গমন হওয়া বায়ুর মানমাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পাওয়া যায়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম প্ল্যান্ট ও উত্তর পতেঙ্গায় এনজিএস সিমেন্টকে এ সংক্রান্ত অভিযোগে শুনানির দিন ধার্য্য করে বৃহস্পতিবার।

ডাস্ট কন্ট্রোলের জন্য কারখানা দুটির ব্যবস্থাপনা যথাযথ না থাকায় শুনানি শেষে হাইডেলবার্গ সিমেন্টকে পাঁচ লাখ ৬০ হাজার এবং উত্তর পতেঙ্গায় এনজিএস সিমেন্টকে সাত লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন