২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

ভূমিকম্পে কাঁপলো দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ । ৫:৫৫ ভোর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন