২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ । ১১:২৫ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৯ শতাংশ।

আজ ২৬ নভেম্বর, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আবার শনাক্তদের মধ্যে ৪ জন নগরের ও একজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৭৪ জন। বাকি ২৮ হাজার ৩০৪ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন