২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২১ রবিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ । ১২:১৫ দুপুর

চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় হোমল্যান্ড নামের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে বিপুল রাসায়নিক পণ্যসহ নানা ধরনের দ্রব্য ভস্মীভূত হয়ে গেছে। আজ শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি কাজ করছে।

জানা গেছে, আজ সকালে হোমল্যান্ড কেমিক্যাল কারখানায় ধোয়া ও আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে পাহাড়তলী, আগ্রাবাদ ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে। কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্ত করে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন