২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

অফিসে বসেই ভূমি কর্মকর্তার ইয়াবা সেবন (ভিডিও)

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ । ৭:৪৫ রাত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের এক কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অফিস চলাকালে ইয়াবা সেবন করেন কার্যালয়ের প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক সমীর কুমার চক্রবর্তী বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে ফুলপুরে সমালোচনার ঝড় উঠছে। বিব্রত হয়েছে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও।

১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সমীর কুমার চক্রবর্তী অফিসের চেয়ারে বসে আছেন। এসময় তার সহকারীরা ইয়াবা সামনে নিয়ে আসেন। পরে তিনি নিজ চেয়ারে বসেই ইয়াবা সেবন করেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে অভিযোগ উঠে। অবশেষে ভিডিওটির মাধ্যমে তা প্রমাণিত হয়।

এ বিষয়ে অভিযুক্ত সমীর চক্রবর্তীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তা পাঠালেও মিলেনি সাড়া।

সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ফলে এসব বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, ‘ইতিমধ্যে ভিডিওটি আমরাও হাতে পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভিডিও লিংক:

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন