২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৭ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২২ রবিউস সানি ১৪৪৩ হিজরি

ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ । ১০:১১ সকাল

নগরীর অভিজাত শপিংমল ফিনলে স্কয়ারে দেশি-বিদেশি লেডিস পোশাকের বড় আয়োজন নিয়ে ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপ উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নায়ন কর্তৃপক্ষের বোড সদস্য কে বি এম শাহজাহান।

ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের কর্ণধার হেলাল শিকদারে সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ব্যরিস্টার শওকত, মা ও শিশু হাসপাতালের বিভাগীয় প্রধান মোজাম্মেল হক শরীফি, সিএমপির ডিআইজি মোসলেম উদ্দিন, সিএমপির এডিশনাল এসপি রইস উদ্দীন, নিউজ চট্টগ্রামের সম্পাদক ও দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ, সানমার ওশান সিটির সভাপতি আছাদ ইফতেখার, ফিনলে স্কয়ার শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল খালেদ, কর্নফূরী উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান বানাজা বেগম সহ ২০০০ ব্যাচের বন্ধু ও শুভাকাঙ্খীরা।

প্রধান অতিথি কেক ও ফিতা কেটে ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপ উদ্বোধন করেন ও শপিংমল ঘুরে দেখেন। এ সময় তিনি ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি কে বি এম শাহজাহান বলেন, ওমেন্স ফেয়ার ব্র্যান্ড শপ উদ্বোধনের মধ্য দিয়ে ফিনলে স্কয়ার আরও সমৃদ্ধ হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন