২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৮ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৩ রবিউস সানি ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে পাহাড় কাটা বন্ধ করলো ভ্রাম্যমাণ আদালত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ । ৭:১৫ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ নভেম্বর) উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে একটি পাহাড় কাটাছিলো প্যারাগন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

বিকেলে খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন।

এ সময় অবৈধভাবে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ ও প্যারাগন গ্রুপের কেয়ারটেকার আক্কাছ মোল্লাকে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন