২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪৩ হিজরি

ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, কী করণীয়?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ । ১২:০৬ দুপুর

রাতে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, যার ফলে ঘুম ভেঙে যায় অনেকেরই। আবার কারও কারও পানির পিপাসায় ঘুম ভেঙে যায়, শুধু শুধু গলা মুখ শুকিয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়। যদি প্রত্যেকদিন আপনি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন, মূলত জেরোস্টোমিয়া নামক রোগের কারণে মুখে লালা কমে যায়। যার জন্য এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবার জেনে নেওয়া যাক কোন কোন কারণে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়-

* অনেক সময়ে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে এই সমস্যা। টানা ব্যথার ওষুধ খেলে এমন হওয়ার আশঙ্কা থাকে।

* অনেকে ঘুমের সময়ে নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেন। অনেকটা সময় ধরে মুখ খোলা থাকার কারণেও মুখ শুকিয়ে যায়।

* নিয়মিত ধূমপান বা মদ্যপানের কারণেও এমন হয়। জার্নাল অব ডেন্টাল রিসার্চে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, নিয়মিত ধূমপান বা মদ্যপান করলে মুখের লালা উৎপাদন কমে যায়। তার ফলেই হতে পারে এমন সমস্যা।

* ডায়াবেটিস হলেও অনেক সময়ে এমন সমস্যা দেখা দিতে পারে। ঘুমের মধ্যে সব সময়ে যদি মুখ শুকিয়ে যায়, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন