গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার দশমিক ০৭ শতাংশ।
আজ ৩০ নভেম্বর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১ জনের।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ব্যক্তি সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৮৯ জন। বাকি ২৮ হাজার ৩০৩ জন বিভিন্ন উপজেলার।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ । ৯:৫১ সকাল