২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে ৩৭০জন কৃষক পেলেন কৃষি প্রণোদনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ । ৬:১৬ সন্ধ্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৭০জন কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ প্রণোদনার এ বীজ ও সার তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে ভূট্টা, সরিষা, চিনা বাদাম, সূর্যমূখী, খেসারী ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সার ও বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন