২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ www.24ghonta.news১৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪৩ হিজরি

বাঁশবাড়িয়া ইউপিতে স্থগিত কেন্দ্রের নির্বাচনে নৌকার প্রার্থী শওকত জাহাঙ্গীর বিজয়ী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ । ৭:৩৪ রাত

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রে
নৌকার প্রার্থী ৩ হাজার ৬৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার বাঁশবাড়িয়া দুই কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, এই ইউনিয়নে সব কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান শওকত আলী পেয়েছেন ৭৮০৮ ভোট ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল আলম রাজু পেয়েছেন ৪১৩২ ভোট।

এর আগে গত ১১ নভেম্বরের নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ফলাফল ব্যতীত নৌকা প্রার্থী ৩ হাজার ৪৬৯ ভোটে এগিয়ে ছিলেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর নির্বাচনে ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র ও বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্র দুটি স্থগিত করা হয়। ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যালট ছিনতাই করে জোরপূর্বক সিল মারাসহ নানা অভিযোগে কেন্দ্র দুটি স্থগিত করা হয়। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা চট্রগ্রাম উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এই দুই কেন্দ্রে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের মোট দুই শতাধিক সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া দুই জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন