২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

আজ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ । ৮:৫৮ রাত

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিনদিনের লোকসংগীতের এ মহা উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত।

এবারও ফোকফেস্টের আয়োজন করেছে সান ফাউন্ডেশন। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শক এ উৎসব উপভোগ করতে পারবেন। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।

এবার বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে দুই শতাধিক লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। আসরে অন্যতম চমক ভারতের পাঞ্জাবের জনপ্রিয় শিল্পী দালের মেহেন্দি।

আরও থাকছেন পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড হামাদ। আর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন শাহ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, কামরুজ্জামান রাফি, শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্যদল প্রভৃতি।

পুরো উৎসবটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন