২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৬ রবিউস সানি ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ । ১২:০০ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এ সময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ।

বুধবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৪ জনের। শনাক্তদের মধ্যে ২ জন নগরীর ও ২ জন হাটহাজারী ও সীতাকুণ্ডের বাসিন্দা।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২ জন ও ইপিক হেলথ কেয়ারে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৪০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৯০ জন। বাকি ২৮ হাজার ৩১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৮ জনের।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন