২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪৩ হিজরি

প্রয়োজন হলে আবারও বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান : দীপু মনি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ । ১১:৪০ সকাল

করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, “আমরা আশা করি এবং প্রার্থনা করি এমন পরিস্থিতি যেন আর না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয় এবং প্রয়োজন হয়, অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নেব।”

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দীপু মনি এসব কথা বলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন, করোনা বেড়ে গেলে স্কুল বন্ধ করে দেওয়া হবে।

করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এইএসসি ও সমমানের পরীক্ষা দীর্ঘ আট মাস আটকে ছিল। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সারাদেশে এ পরীক্ষা শুরু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন