চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে দুই বেকারী মালিককে ১লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযান চলাকালে রাউজান পৌরসভার নন্দীপাড়াস্থ নুরজাহান বেকারি ও উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ নুরজাহান সুপারসপকে খাদ্যপন্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্যপন্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং পৌর এলাকার জানালীহাটের ঢাকা ব্রেড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই বেকারী একটি সুপারশপ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। খাদ্যে ভেজালরোধে আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ । ৪:০৪ বিকাল