চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬টি ব্যাবসা প্রতিষ্ঠান।
১ ডিসেম্বর বুধবার রাত আটটার দিকে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পাশ্বস্থ দীনেশ মার্কেটে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাউছিয়া তৈয়বিয়া ষ্টোর, গ্যাস ট্রেডিং, রাজু ডিপার্টমেন্টাল ষ্টোর, ফার্নিসার দোকান, মের্সাস এন এস ইলেকট্রিক, শ্রী কৃষ্ণ ষ্টোর, মদিনা মনোয়ারা ব্যাটারি হাউস। এই ঘটনায় আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যাবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত অানুমানিক আটটার দিকে মার্কেটে আগুণের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলে পাশ্ববর্তী অনেক ব্যাবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শীরা ধারণা ব্যাবসা প্রতিষ্ঠানে বিক্রির জন্য মজুদ করে রাখা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুণের সূত্রপাত হতে পারে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ । ৪:৪৭ বিকাল