২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪৩ হিজরি

সড়কবাতির উদ্বোধন, আলোকিত হল রাউজান পৌরসভার শাহানগর- সাপলঙ্গা সড়কের এক কিলোমিটার অংশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ । ৮:৫৭ রাত

রাউজান পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডের শাহানগর- সাপলঙ্গা সড়কের এক কিলোমিটার অংশে সড়কবাতির উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কের মিঠাপুকুর পাড়স্থ শাহানগর জামে মসজিদের সন্মুখস্থ স্থানে আয়োজিত অনুষ্ঠানে সুইচ অন করে সড়কবাতির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফি, খোরশেদ আলম শরীফ, এডভোকেট হামেদ হাসান শায়ান, যুবলীগ নেতা সাবের হোসেন, মিজানুল হক, বাবুল, শফি, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, ফয়সাল মাহমুদ, মনির হোসেন, মোঃ আরফাত প্রমুখ ,উদ্বোধনের পর পুরো এলাকা আলোকিত হয়। এ সময় স্থানীয়রা এলাকায় সড়কবাতি স্থাপন করায় পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা জানান।রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সাংসদের নির্দেশে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে রাউজান পৌরসভাকে একটি মডেল পরিচ্ছন্ন ও নান্দনিক রূপে গড়ে তোলার জন্য কাজ করছি। যার ধারাবাহিকতায় শাহানগর- সাপলঙ্গা সড়কে সড়কবাতি স্থাপন করে এলাকাকে আলোকিত করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন